লোগো

শিশুর সমাজবোধ ও সহযোগিতা শেখানো

শিশুর সমাজবোধ ও সহযোগিতা শেখানো

শিশুর জীবনের শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য চিন্তা করা,সহযোগিতা করা এবং সমাজের সাথে মিলেমিশে থাকা আয়ত্ত করা। এই গুণগুলো শিশুর মানসিক বিকাশ, সামাজিক দক্ষতা এবং সবার সাথে সুসম্পর্ক গড়ার ক্ষমতা বৃদ্ধি করে। যখন একটি শিশু ছোট বেলায় অন্যকে সাহায্য করা, অন্যের সাথে ভাগ করা এবং একসাথে কাজ করার অভ্যাস করে, তখন সে ধীরে ধীরে বুঝতে শেখে যে তার আচরণ এবং সিদ্ধান্ত অন্যের উপর প্রভাব ফেলে। এই উপলব্ধি তাকে দায়িত্ববোধ, সমবেদনা এবং ইতিবাচক সামাজিক আচরণ গড়ে তুলতে সাহায্য করে।

মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন, শিশুরা প্রাথমিকভাবে পরিবার এবং আশেপাশের মানুষের মাধ্যমেই এই গুণগুলো শেখে।বাবা-মা, শিক্ষক এবং বড়রা যদি নিজেরা একে অপরের সাথে সহযোগিতা, ভালো আচরণ এবং ধৈর্য প্রদর্শন করেন, তাহলে শিশু স্বাভাবিকভাবেই সেই আচরণ অনুকরণ করে। কারণ শিশুরা দেখে এবং শুনে সবচেয়ে বেশি শিখে। তাই পরিবারে যদি একে অপরকে সম্মান করা, সাহায্য করাএবং মিলেমিশে সমস্যার সমাধান করার পরিবেশ থাকে, তবে শিশুরা খুব সহজেই অন্যকে সহযোগিতা ও সম্মান করার মানসিকতা তৈরি করে নিতে পারে।

এছাড়া ছোট ছোট দায়িত্ব দেওয়া শিশুর সমাজবোধ গড়ে তুলতে অনেক কার্যকর ভূমিকা রাখে। যেমনঃ বন্ধুদের সাথে খেলনা ভাগ করা, একসাথে খেলাধুলা করা, পরিবারের ছোটকাজে সাহায্য করা বা দলবদ্ধভাবে কোনো কাজ সম্পন্ন করা।এই ধরনের অভ্যাস শিশুকে শেখায় যে একসাথে কাজ করলে কাজ সহজ হয় এবং সবাই উপকৃত হয়।এতে তার মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হয় এবং অন্যের প্রতি সম্মানবোধও বাড়ে। শিশুরা যখন দেখে যে তাদের ভালো কাজ অন্যদের উপকারে আসে, তখন তারা আনন্দ ও আত্মসন্তুষ্টি অনুভব করে এবং সামাজিক দৃষ্টিকোণথেকে আরও দায়িত্বশীল হয়ে উঠতে উৎসাহী হয়। স্কুলে বা খেলাধুলার সময় দলবদ্ধ কাজ, খেলার নিয়ম মেনে চলা এবং একে অপরকে সাহায্য করার সুযোগগুলো শিশুর সহযোগিতা এবং দলগত দক্ষতা গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক। এই ধরনের অভিজ্ঞতার মাধ্যমে শিশু শিখতে পারে কিভাবে নিজের মনোভাব, আচরণ এবং কর্মের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে হয়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা বা সমবেদনা গড়ে ওঠা। যখন একটি শিশু বুঝতে শেখে যে অন্য কেউ কষ্ট পেলে তাকে সাহায্য করা দরকার বা কেউ আনন্দ পেলে তার সাথে আনন্দ ভাগ করে নেওয়া ভালো, তখন তার সামাজিকবোধ আরও গভীর হয়।এই গুণগুলো ভবিষ্যতে তার বন্ধুত্ব, সম্পর্ক এবং সামাজিক আচরণকে আরও সুন্দর করে তোলে।

শিশু যখন নিজের শক্তি ও দক্ষতার সঙ্গে অন্যকে সাহায্য করা, অন্যের সাথে ভাগাভাগি করা এবং দলের সঙ্গে কাজ করার আনন্দ পায়, তখন তার সামাজিক এবং মানসিক বিকাশ আরও শক্তিশালী হয়।ধীরে ধীরে এই অভ্যাসগুলো তার ব্যক্তিত্বের একটি অংশ হয়ে যায়, যা তাকে ভবিষ্যতে দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং সমাজমুখী একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

শিশুরা সমাজবোধ ও সহযোগিতা শেখার ক্ষেত্রে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখেও অনুপ্রাণিত হতে পারে। AdorshoLipi-এর শিক্ষামূলক প্লেলিস্ট লিংক

 

এই পোস্টটি শেয়ার করুন:

FacebookTwitterWhatsAppTelegramLinkedIn

💬 মন্তব্য (0)

মন্তব্য লোড হচ্ছে...

মন্তব্য লিখুন

0/1000